শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০১:৫৫ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টার্ক গতির সঙ্গে লায়ন ঘূর্ণি, পার্থ টেস্টে কুপোকাপ নিউজিল্যান্ড

আক্তারুজ্জামান : পার্থ টেস্টে চারদিনেই অস্ট্রেলিয়া জিতবে এমন আশা করেছিলো অনেকেই। তাদের আশাটা পূর্ণ করেছেন মিচেল স্টার্ক ও নাথান লায়ন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেয়া স্টার্ক দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৪টি উইকেট। তার সঙ্গে জ¦লে উঠেছিলেন স্পিনার লায়নও। এ জুটির শিকারে পরাস্ত হয়ে মাত্র ১৭১ রান করতে পেরেছে নিউজিল্যান্ড। আগের ইনিংসে টেনেটুনে উঠেছিলো ১৬৬ রান। আর অজিদের প্রথম ইনিংসে ৪১৬ রানের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিলো ২১৭ রানে। ফলে ২৯৬ রানে হেরেছে কেন উইলিয়ামসনরা।

পার্থের প্রথম ইনিংসে মার্নাস লাবুশ্চানের ব্যাটে ভর করে ৪১৬ রানের বড় সংগ্রহ পেয়েছিলো স্বাগতিক অস্ট্রেলিয়া। লাবুশ্চানে ১৪৩ রান ছাড়াও ওই ইনিংসে ওয়ার্নার ও স্মিথ করেছিলেন ৪৩ রান করে। আর ট্রেভিস হেড করেছিলেন ৫৯ রান। ওই ইনিংসে নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার ও টিম সাউদি ৪টি করে উইকেট পেয়েছিলেন।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৬৬ রানে গুটিয়ে গিয়েছিলো কিউইরা। টেইলর (৮০) ও উইলিয়ামসন (৩৪) দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন। কিন্তু বাকিরা সবাই ছিলো ব্যর্থ। স্টার্ক ৫টি ও লায়ন ২টি উইকেট নিয়েছিলেন।

নিউজিল্যান্ডকে ফলোঅনে না ফেলে আবারও ব্যাটিংয়ে নেমে খুব বেশি দূর যেতে পারেনি স্মিথরা। ৯ উইকেট হারিয়ে ২১৭ রান তোলার পর ইনিংস ঘোষণা করেন টিম পাইন। এ ইনিংসেও দুর্দান্ত ছিলেন ৫০ রান করা লাবুশ্চানে। এছাড়া জো বার্নস ৫৩ রান করেন। এই ইনিংসেও ৫টি উইকেট নেন সাউদি। ৩টি শিকার করেন ওয়াগনার।

৪৬৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে আবারও বিপদে পড়ে সফরকারীরা। ১০০ রানের আগেই টপঅর্ডারের ৫টি উইকেট হারিয়ে বিপদে পড়ে উইলিয়ামসনরা। পরে ওয়াটলিং (৪০) ও গ্র্যান্ডহোম (৩৩) জুটি গড়ে ৫৬ রান তোলেন। কিন্তু এরপর দ্রুত পতনে ১৭ রানেই পড়ে শেষ ৫টি উইকেট। তাতে ১৭১ রানেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।

স্টার্ক ও লায়ন ৪টি করে এবং কামিন্স ২টি উইকেট নেন। ২৯৬ রানে জয় নিশ্চিত করে সিরিজে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। তবে এই টেস্টে লক্ষণীয় বিষয় ছিলো স্মিথ ও ওয়ার্নারের ব্যর্থতা। দুজনের একজনও ফিফটি পর্যন্ত করতে পারেননি এ দুজন।

  • সর্বশেষ