শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৭:০২ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘২ ঘণ্টার মধ্যে উড়ে যাবে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট!’

বাংলাদেশ প্রতিদিন : বেশি সময় হাতে নেই, দু’ঘণ্টার মধ্যে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট উড়ে যাবে। আটকানোর ক্ষমতা থাকলে কেউ আটকে দেখাক। মুম্বাই পুলিশের কাছে এমনই হুমকি আসে। তড়িঘড়ি পুলিশের একটি দল পৌঁছায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। অবশ্য সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না সালমান।

তার বাবা সেলিম ও মা সালমা খান, বোন এবং ভাইদের গোটা বিষিয়টি জানায় পুলিশ। এরপর তাদের বের করে শুরু হয় তল্লাশি। প্রায় চারঘণ্টা ধরে চলে তল্লাশি। কিন্তু কোনও জিনিসই খুঁজে পায়নি পুলিশ। এরপর পুলিশ নিশ্চিত করে বোমার খবরটি সম্পূর্ণ ভুয়া ছিল।

জানা গেছে, খান পরিবারের সকলেই ভাল আছেন। তবে এ কাণ্ড ঘটাল কে? তদন্ত করতে গিয়ে পুলিশ ১৬ বছরের এক যুবককে আটক করেছে। বলা হচ্ছে, অভিযুক্ত কিশোর এই ভুয়া হুমকি ই-মেইল করেছিল। ভুয়া ই-মেইল করার অভিযোগে তাকে আটক করে বান্দ্রা থানার পুলিশ।
গত ৪ ডিসেম্বর ওই অভিযুক্ত কিশোর মুম্বাই পুলিশকে একটি ইমেইল পাঠায়, আর সেখানে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। ওই যুবক উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। ভুয়া ই-মেইলের সূত্র ধরেই গাজিয়াবাদ থেকে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। পরে তিস হাজারি আদালতে তাকে তোলা হয়।

সব মিলিয়ে ভুয়া বোমাতঙ্কের খবরে নাজেহালে হয়ে পড়তে হয় গোটা খান পরিবারকে। যদিও এর আগে সালমানকে এই ধরণের হুমকির শিকার হতে হয়েছিল।

উল্লেখ্য, এই বছরের সেপ্টেম্বর মাসে কৃষ্ণসার হরিণ মামলার শুনানির আগে ফেসবুকে সালমানকে খুনের হুমকি দেওয়া হয়। গ্যারি শুটার নামের এক ব্যক্তি ফেসবুকে সালমানকে খুনের হুমকি দেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তদন্তে নেমে এই ঘটনায় পুলিশ আরও কয়েকজন ব্যক্তিকে আটক করে। সূত্র : ইন্ডিয়া টুডে। অনুলিখন : তন্নীমা আক্তার

  • সর্বশেষ