শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৮:২৭ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় আছি, বললেন চট্টগ্রাম নির্বাচন কমিশনার

ডেস্ক নিউজ : শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের সার্কিট হাউজে চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় আছি। একটা সুনির্দিষ্ট অভিযোগে কাউকে জিজ্ঞাসাবাদ করা যায়। কিন্তু অযথা যাতে কাউকে হয়রানি করা না হয় সেটিও লক্ষ্য রাখতে হবে। নগরের সার্কিট হাউজে চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম এসব কথা বলেন। সূত্র : বাংলা নিউজ ২৪.কম

তিনি আরো বলেন, আমি অনুসন্ধানের বিপক্ষে নই। আবার এটাও না যে, ইচ্ছা হলেই তদন্তের নামে একজন জেলা কর্মকর্তা কিংবা রিটার্নিং অফিসারকে তুলে নিয়ে চলে গেলেন- যার সঙ্গে ভোটার করার কোনও সম্পৃক্ততাই নেই। ভোটার হতে কিছু কাগজপত্র দরকার হয়। এগুলো কোথা থেকে আসে সেটা খুঁজে বের করা দরকার।

নির্বাচন কমিশনার বলেন, জন্মসনদসহ বিভিন্ন সার্টিফিকেটগুলো যারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে- সেটা খুঁজে বের করা দরকার। যদি এ অনিয়ম সমূলে উৎপাটন করতে হয় তাহলে স্থানীয় পর্যায় থেকে অনুসন্ধান করতে হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার নুরেআলম মিনা, বিজিবি-৮ এর পরিচালক লে. কর্নেল মো. মুনীর হোসেন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং উপজেলার নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুলিখন : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়