শিরোনাম
◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন ◈ খুলনা থেকে ঢাকাসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ◈ রূপপুরের পারমাণবিক বর্জ্য নেবে রাশিয়া, বাংলাদেশকে সামলাতে হবে যেসব ঝুঁকি ◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৮:১০ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম (সরাসরি)

শিউলী আক্তার : শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম। মিরপুর শেরে ই বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম। এটি ঢাকার প্রথম পর্বের শেষ ম্যাচ।

এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ম্যাচে তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রায়াদ এমরিট। রংপুরের অধিনায়ক যথারীতি মোহাম্মদ নবী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭ ওভারে ৬৫ রান। মোহাম্ম নাইম ৪৩ ও জহিরুল ১ রান নিয়ে ক্রিজে আছেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিলো চট্টগ্রাম। তবে পরের ম্যাচেই খুলনা টাইগার্সের কাছে ৮ উইকেটে হেরে গেছে তারা।
অন্যদিকে এখনও পর্যন্ত ১টি ম্যাচই খেলেছে রংপুর। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে ১০৫ রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা। যার ফলে দুই দলের জন্যই জয়ে ফেরার মিশন এই ম্যাচটি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : আভিশকা ফার্নান্দো, চ্যাডউইক ওয়ালটন, ইমরুল কায়েস, রায়ান বার্ল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, রুবেল হোসেন, কেসরিক উইলিয়ামস, মুকতার আলি এবং মেহেদি হাসান রানা।

রংপুর রেঞ্জার্স একাদশ : মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ নাইম শেখ, জহুরুল ইসলাম, লুইস গ্রেগরি, টম অ্যাবল, নাদিফ চৌধুরী, মোহাম্মদ নবী, মোস্তাফিজুর রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

  • সর্বশেষ