শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫১ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘র’ এর কাছে গুপ্তচরবৃত্তির দায়ে জার্মানিতে ভারতীয় দম্পতির শাস্তি

সাবিহা জামান: জার্মানিতে বসবাসকারী কাশ্মীরি ও শিখদের সম্পর্কে খবরাখবর ভারতীয় গোয়ন্দা সংস্থাকে সরবরাহ করতেন এক দম্পতি। জার্মানি থেকে ভারতীয় দম্পতি দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’ কে খবরাখবর সরবরাহ করতেন। বিবিসি, ডয়চে ভেলে

র্জমানির ফ্রাঙ্কফুর্ট আদালতে পঞ্চাশ বছর বয়সী এস বেআইনি চরবৃত্তির অপরাধে মনমোহনকে ১৮ মাসের কারাদন্ড দেয় আদালত। তার স্ত্রী কানওয়ালজিতকে দেওয়া হয় অর্থদÐ ১৮০ দিনের আয় জরিমানা হিসাবে দিতে হবে। সেই অর্থ ব্যবহার রা হবে এ ধরনের কাজ বন্ধ করার অভিযানে।

২০১৫ থেকে গুপ্তচরবৃত্তি শুরু করে মনমোহন। কানওয়ালজিতো ২০১৭ থেকে এই কাজ শুরু করে। চরবৃত্তি করে এই দম্পতি ৭ হাজার ইউরো পেয়েছে। মামলার শুনানির সময়ই নিজেদের দায় স্বীকার করে তারা বলেন নিয়মিত র-কে তথ্য দিতেন।

অতীতে ভারত একাধিকবার শিখদের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছে। শিখরা ভারতের বিভিন্ন রাজ্যে গন্ডগোল করতে পারে বলেও সন্দেহ ছিল। ভারতের আশঙ্কা, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা মদত পাচ্ছে বিদেশ থেকে। ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেন ও ইটালির পরেই শিখদের সংখ্যা সব থেকে বেশি জার্মানিতে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়