শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৫ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা

জেবা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা সংস্কার ও অতিরিক্ত যানবাহনের ধীরগতির কারণে কালিহাতির আনলিয়াবাড়ি থেকে টাঙ্গাইল সদরের রসুলপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও সাধারণ যাত্রীদের। শনিবার সকাল থেকে মহাসড়কে এই চিত্র দেখা যায়।

টাঙ্গাইল ট্রাফিক ইন্সপেক্টর এশরাজুল হক জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় একই সঙ্গে রাস্তার দুই পাশে কেটে মহাসড়কের সংস্কার কাজ করা হচ্ছে, অন্যদিকে কয়েক দিনের সরকারি ছুটির কারণে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। ফলে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। টাঙ্গাইল জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশ সকাল থেকে যানজট নিরসনে কাজ করছে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়