শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৩:৩৩ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভার সুস্থ রাখতে খান সবুজ শাকসবজি

এনডিটিভি: পিএনএএস জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, সবুজ পাতাযুক্ত খাবার লিভার সংক্রান্ত রোগের আশঙ্কা কমাতে পারে। বিশ্বের জনসংখ্যার ২৫ শতাংশ আজকাল লিভার সংক্রান্ত রোগ লিভার স্টিটোসিস বা ফ্যাটি লিভারে আক্রান্ত। যা বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত ওজন ও মদ্যপান থেকে হয়। মানব শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। এর থেকে নির্গত বাইল রসই ক্ষুদ্রান্ত্রে লিপিড ফ্যাট হজমে সাহায্য করে। পাশাপাশি শরীরের ডিটক্সেও এটি সাহায্য করে। তাই সর্বদা হেলদি ফুড খাওয়া জরুরি।

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের এক সমীক্ষায় দেখা গিয়েছে, বেশি পরিমাণে ইনঅর্গ্যানিক নাইট্রেট খেলে লিভারে ফ্যাট জমতে পারে না। এগুলি নানা শাক সবজিতে থাকে।

‘‘হাই ফ্যাট ও চিনির সঙ্গে খাবারে নাইট্রেট গ্রহণ সঙ্গে লিভারে ফ্যাট অনেক কম জমে।'' —ম্যাটিয়াস কার্লস্টর্ম নামে এক রিসার্চার জানান।

সমীক্ষায় প্রকাশিত রিসার্চ অনুযায়ী, শুধু ফ্যাটি লিভারের প্রবণতা কমাই নয়, উচ্চ রক্তচাপ কমা, ইনসুলিন বা গ্লুকোজ থেকে টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কাও কম থাকে। মানব শরীরের দু'ধরণের লিভার কোষের উপরে পরীক্ষা করে এই সমীক্ষাটি করা হয়েছে।

‘‘আমাদের মনে হয় এই রোগগুলি একই ধরনের কারণ থেকে ঘটে। অক্সিডেটিভ স্ট্রেস থেকে নাইট্রিক অক্সাইড সিগন্যালিংয়ের সমস্যা হয়। ফলে কার্ডিওমেটাবলিক ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়।''—বলেন কার্লস্টন। ‘‘আমরা এ বার নাইট্রিক অক্সাইড উৎপাদনের একটা বিকল্প ব্যবস্থা বার করেছি যার মাধ্যমে খাবারে অতিরিক্ত নাইট্রিক অক্সাইড শরীরে প্রবেশ করতে পারে প্রয়োজনীয় বায়োঅ্যাক্টিভ নাইট্রোজেন হিসাবে।''

  • সর্বশেষ
  • জনপ্রিয়