শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চূড়ান্ত হিসেবে প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ

সাইদ রিপন : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসেব অনুযায়ী গত (২০১৮-১৯) অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ। গত বছর প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ। বিবিএসের প্রাথমিক হিসেবে প্রবৃদ্ধির এ হার ছিলো ৮ দশমিক ১৩ শতাংশ। এছাড়া দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় এক হাজার ৯০৯ ডলার যা টাকার সমপরিমাণে ১ লাখ ৬০ হাজার ৪৪০ টাকা। এই অর্থবছরের ৮ মাসে মাথাপিছু আয়ের প্রাক্কলন করা হয়েছিল ১ হাজার ৯০৯ ডলার। ডলারের বিপরীতে টাকার মান কমায় মাথাপিছু আয় ৩৮০ টাকা বেড়েছে। মাথাপিছু আয় ডলারে সমপরিমাণ হলেও টাকার অংকে বেড়েছে। গতবছরে এই অংক ছিল ১ হাজার ৭৫১ ডলার।

মঙ্গলবার শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীকে প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের হিসেব তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বিস্তারিত জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, মাথাপিছু আয় ও প্রবৃদ্ধি বেড়েছে।মাথাপিছু আয় একই হলেও টাকার হিসেবে ৩৮০ টাকা বেড়েছে।নানা প্রতিকুলতা থাকা সত্ত্বেও জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৮ দশমিক ১৫ শতাংশ হয়েছে। মাথাপিছু আয় ও প্রবৃদ্ধি বাড়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।

সভা সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের চ‚ড়ান্ত মাথাপিছু আয় ও প্রবৃদ্ধি প্রকাশ করা হয়েছে। গতবছর কৃষিতে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ১৯ শতাংশ, বর্তমানে তা হয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ। তবে শিল্পখাতে প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ১৩ দশমিক শূণ্য ২ শতাংশ যা গত বছরের একই সময়ে ছিল ১২ দশমিক ৬০ শতাংশ। সেবাখাতে প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ, গত বছর একই সময়ে ছিল ৬ দশমিক ৩৯ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়