শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০২:১১ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানা অসঙ্গতির মধ্যেই বিপিএলের অধিনায়কদের ফটোসেশন

শফিক ইসলাম : বঙ্গবন্ধু বিপিএলে সব দলের অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত হলো ফটোসেশন। এই ফটোসেশনেও বিসিবির নানা অসঙ্গতি লক্ষ্য করা গেছে। বিসিবি থেকে জানানো হয়েছিলো বিকেল সাড়ে ৫টার মধ্যে এই ফটোসেশন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যেই চলে এলেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম, চট্টগ্রামের মাহমুদুউল্লাহ, সিলেটের মোসাদ্দেক হোসেন, কুমিল্লার দাসুন শানাকা ও ঢাকার মুমিনুল হক। জানা গেছে অনুশীলনের পরই চলে গেছেন ঢাকার অধিনায়ক মাশরাফী মুর্তোজা। তাই ঢাকার প্রতিনিধি হয়ে এসেছেন মুমিনুল হক।

তবে দেখা নেই রংপুর রেঞ্জার্সের আফগান অধিনায়ক মোহাম্মদ নবী ও রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেলের। প্রায় আধা ঘন্টা পর রাসেল এলেও দেখা মিললো না মোহাম্মদ নবীর।

অনুষ্ঠানটি বিসিবির একাডেমি মাঠে হওয়ায় মশার উৎপাতে অতিষ্ঠ অধিনায়করাসহ উপস্থিত সবাই। পরে জানানো হলো রংপুরের অধিনায়ক যানজটে পড়েছেন। দ্রুত অনুষ্ঠান শেষ করতে পরে অবশ্য তাকে আসতে নিষেধই করা হলো।

এতো বড় একটি টুর্নামেন্টে সব অধিনায়কদের নিয়ে ফটোসেশন করা হলেও সেখানে ছিলো না কোন ট্রফি উন্মোচন। তাই উপস্থিত সবার প্রশ্ন এই ধরনের অনুষ্ঠানকে কি আরেকটু সুন্দর করা যেতো না? এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী জানান, প্রতিটি দলের অনুশীলন ছাড়াও কিছু সীমাবন্ধতার কারনে অধিনায়কদের কেউ কেউ আসতে পারেননি। তবে আশা করছি ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়