শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৭ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ৫০ শতাংশ ভর্তুকিতে ৫৯ রুপি কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু, মন্ত্রীর বিরুদ্ধে মামলা

রাশিদ রিয়াজ : ভারতে পেঁয়াজ সংকটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পশ্চিমবাংলায় ন্যায্যমূল্যে তা বিক্রির সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল। রাজ্য সরকার ‘সুফল বাংলা’র দোকানে সস্তার পেঁয়াজ জোগানে নিজেরাই কিনছে ১০২ টাকা কেজি দরে। তবে বিক্রি করা হচ্ছে ৫৯ টাকা কেজি দরেই।
আকাশছোঁয়া দামে রাশ টানতে রোববার থেকে সস্তায় পেঁয়াজ বিক্রি শুরু করেছে  রাজ্যের ৩০০টি স্বনির্ভর গোষ্ঠী। খোলাবাজারে পেঁয়াজ অগ্নিমূল্য। দাম উঠছে কেজি-প্রতি ১২০ থেকে ১৩০ টাকা। পাইকারি বাজারে পেঁয়াজ কার্যত উধাও। যেখানে পোস্তা পাইকারি বাজারে নাসিক-সহ দক্ষিণের রাজ্যগুলি থেকে প্রতিদিন দশ থেকে পনেরো গাড়ি পেঁয়াজ আসে, গত মঙ্গলবার এসেছে মাত্র ছ’গাড়ি। আবার শিয়ালদহ বাজারে মাত্র এক গাড়ি পেঁয়াজ এসেছে। কম আমদানির জেরে খোলাবাজারে দামও উঠছে লাফিয়ে-লাফিয়ে।

আরও বেশি সংখ্যক মানুষকে স্বস্তি দিতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন এই সংকট তা পরিষ্কার নয় বলে শহরের পাইকারি ব্যবসায়ীদের বক্তব্য। তাঁরা জানিয়েছেন, নাসিক বা দক্ষিণের রাজ্য থেকে পেঁয়াজ আসছেই না। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কথা বললেও তা এখনও হয়নি।

কোথাও প্রতি কেজি পেঁয়াজের দাম ২০০ টাকা ছুঁতে চলেছে। বিরোধীদের আক্রমণের জেরে এই নিয়ে এমনিতেই অস্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার। এবার পেঁয়াজের ঝাঁজ গড়াল আদালত পর্যন্ত। এই ঘটনায় কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাশ পাসোয়ানের বিরুদ্ধে বিহারের এক আদালতে ফৌজদারী মামলা দায়ের হয়েছে।

এদিকে ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে 'প্রতারণা ও বিভ্রান্ত করার' অভিযোগ আনা হয়েছে। মুজ্জাফ্ফরপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলাটি করেছেন এম রাজু নায়ার নামে জনৈক সমাজকর্মী। মামলাকারীর বক্তব্য, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী হিসেবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা রামবিলাশ পাসোয়ানের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মোদী সরকারের এই মন্ত্রী। এইভাবে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ। আগামী ১২ ডিসেম্বর মামলার শুনানির দিন স্থির করেছেন বিচারক মৌর্য কান্ত তিওয়ারি।

এশিয়ার বৃহত্তম বাজার লাসালগাঁওয়ে গত বৃহস্পতিবার পেঁয়াজ ঢুকেছে মাত্র ৫,২০০ কুইন্টাল (১ কুইন্টাল= ১০০ কেজি)। যেখানে রোজ গড়ে ১২,০০০ থেকে ১৫,০০০ কুইন্টাল পেঁয়াজের জোগান থাকে। এই পেঁয়াজের বাজারে, এখন কুইন্টাল প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০,০০০ টাকায়। মুম্বাইয়ের ভাশি মার্কেটে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৩০ টাকায়। সেখানে বাণিজ্যনগরীর খুচরো মার্কেটে পেঁয়াজের দর যাচ্ছে কেজিতে ১৪০ থেকে ১৬০ টাকা। মুম্বাই থেকে ২০০ কিলোমিটার দূরে লাসালগাঁও থেকে গোটা দেশে পেঁয়াজ রফতানি করা হয়। এইসময়