শিরোনাম
◈ হাজারও মানুষ নির্বিচারে আটক, দেদারসে চলছে মামলা বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র ◈ ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: ১৬ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৮ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ফেন্সিং থেকে বাংলাদেশকে সোনা এনে দিলেন ফাতেমা মুজিব

আক্তারুজ্জামান : সাউথ এশিয়ান (এসএ) গেমসের সপ্তম দিনটা ভালোই যাচ্ছে বাংলাদেশের। ভারোত্তোলন থেকে দুটি সোনার পদক জয়ের পর আরও একটি সোনার দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। বাংলাদেশকে সপ্তম সোনার পদক এনে দিয়েছেন ফাতেমা মুজিব। ফেন্সিংয়ে ব্যক্তিগত সেভার ইভেন্টে তিনি সোনার পদক জিতেছেন। এ নিয়ে আজ শনিবার তিনটি সোনা পকেটে পুরলো বাংলাদেশ।

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) মাবিয়া আক্তার সীমান্তের পর বাংলাদেশ আরও একটি সোনার পদক জেতে। বাংলাদেশকে ষষ্ঠ সোনার পদক পাইয়ে দেন জিয়ারুল ইসলাম। ৯৬ কেজি ওজন শ্রেণিতে তিনি সোনা জিতেছেন। মাইনুল ইসলাম ১০২ কেজিতে জিতেছেন রৌপ্য পদক।

গতবারের মতো এবারও বাংলাদেশকে সোনার পদক পাইয়ে দিয়েছেন সীমান্ত। ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনার জিতেছেন তিনি। ৮১ কেজিতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের জোহরা খাতুন নিশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়