শিরোনাম
◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৩ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

আবুল কালাম, পাবনা প্রতিনিধি : ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার গ্রামে ৯ম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ধর্ষক আনিসুর রহমানকে (২০) আটক করেছে। সে উপজেলার খানমরিচ ইউনিয়নের গোপালপুর গ্রামের মনসুর রহমানের ছেলে।

শুক্রবার রাতে ধর্ষিতা ছাত্রী নিজেই বাদি হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা করেছেন।

ভাঙ্গুড়া থানার পুলিশ উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে আনিস মেয়েটিকে প্রেমের অভিনয় করে পাশের দিলপাশার গ্রামের এক আত্মীয়র বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে দুজনকেই আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ধর্ষককে আটক করেছে এবং থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : জহুরুল হক

  • সর্বশেষ
  • জনপ্রিয়