শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৭ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে ধর্ষক দুলাভাইকে ফিল্মি স্টাইলে রাজধানীর মিরপুর থেকে আটক

স্বপন দেব, মৌলভীবাজার : বিয়ের প্রলোভন দেখিয়ে অবিবাহিত শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে পালিয়ে বেড়ানো দুলাভাইকে শেষ পর্যন্ত ফিল্মি স্টাইলে রাজধানী ঢাকা থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটককৃত আবুল কাশেম ওরফে কাজিম শ্যালিকাকে ধর্ষণের স্বীকারোক্তি দিয়েছে। পুলিশ বুধবার তাকে রাজধানীর মিরপুর এলাকার এক কোটিপতির বাসা থেকে আটক করে। ওই বাসাতে সে গেইট কিপার হিসেবে কাজ করছিলো বলে পুলিশ জানায়। জানা গেছে, ইতোমধ্যে ধর্ষণের শিকার পিংকি (ছদ্মনাম) কন্যা সন্তানের মা হয়েছেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রবাস ফেরত আবুল কাশেম ওরফে কাজিম ২ সন্তানের জনক। গত জানুয়ারি মাসে তার অবিবাহিত শ্যালিকাকে বিবাহের প্রলোভনে কৌশলে ধর্ষণ করে সে। একাধিকবার ধর্ষণের ফলে শ্যালিকা গর্ভবতী হয়ে যায়। বিবাহের চাপ দিলে প্রথমে টালবাহানা ও পরে স্থানীয় পর্যায়ে সালিশের আয়োজন পর্যন্ত করা হয়। পরে কৌশলে ধর্ষক গা ঢাকা দেয়।

তিনি আরো জানান, পরবর্তীতে ঢাকাস্থ মিরপুরের কোটিপতি জনৈক কুদ্দুছ তালুকদারের বাসায় গেইট কিপার হিসাবে কাজ নিয়ে অভিনয় শুরু করে আসামি কাশেম। ধর্ষণের অভিযোগে ভিকটিমের বাবা বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা ( নং- ১/১০/ ১৯) দায়ের করেন।

গত ৪ ডিসেম্বর মামলার তদন্তকারী অফিসার এসআই আবু ছায়েম, মির্জা মাহমুদুল করিম নাটকীয় কায়দায় অভিনয়কারী অভিযুক্ত কাশেমকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ