শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪১ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭১ ভাগ বিষণ্ণ শহরে যে ২৯ ভাগ প্রসন্ন তাদের কথা ভাবছি তাদের জামা খুলে নিয়ে পরতে পারলেও তো কিছু মানুষের দুঃখ কমতো!

 

ফারুক ওয়াসিফ : ২০ বছর আগে ঢাকার রিকশাচালক আর তরুণ কবিদের প্রায় সবাই ছিলো বিষন্ন। সেসময় ঢাকার সব রাস্তায় রিকশা চলতো আর ফাঁকাও ছিলো। দেখতাম মাঝরাতে বিষম্ন রিকশাঅলা প্যাডল ঠেলছে আর পেছনে ততোধিক বিষন্ন কবি ‘ও রে নীল দরিয়া’ বা ‘এই নীল মণিহার’ গাইতে গাইতে যাচ্ছে। সেই বিষন্নতার মধ্যে তাও মায়া ছিলো, সৌন্দর্য ছিলো।

তারপর পোশাককর্মীরা এলো আর বিষন্ন হয়ে গেলো। বিষন্ন দাসের দলের সেই চলার মধ্যে কোনো সৌন্দর্য ছিলো না, ছিলো মানবিকতার ব্যারোমিটারের তলার নিচের জীবন। যে ছাত্র ও বেকাররা বাইরে থেকে এসে মেসবাড়িতে থাকতো, ঢাকারবিষণ্ণ উদর তাদেরও গিলে খেল। মুরগির খাঁচার মতো বাসের পেটে আটকে থাকা নিম্ন ও মাঝারি শ্রেণির লোকেরা বোঝার আগেই হয়ে পড়লো বিষণ্ণ। এরপর এলো উন্নয়নের রাজনীতি। বাকি যা করার সেই রাজনীতিই করে দিলো। আমার কথা বাদ। আমি আশৈশব বিষন্ন। আমার জামা টানাটানি করে লাভ নেই। একাত্তর ভাগবিষণ্ণদের শহরে যে ২৯ ভাগ প্রসন্ন তাদের কথা ভাবছি। তাদের জামা খুলে নিয়ে পরতে পারলেও তো কিছু মানুষের দুঃখ কমতো। তারা তা করে না ক্যারে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়