শিরোনাম
◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দরে দুই দিন আন্দোলন স্থগিত, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ ৩ দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে : প্রেসসচিব ◈ প্রবাসীদের পোস্টাল ব্যালট বাতিল হতে পারে যে কারণে ◈ আন্তর্জাতিক বাজারে স্বর্ণ-রুপা-তেলের বড় দরপতন

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার অসুস্থতার রিপোর্ট তৈরি করে দেয়া হয়েছে, কিন্তু তা আদালতে দেয়নি, বললেন মির্জা ফখরুল

মহসীন কবির : আদালতের নির্দেশনা অনুযায়ী বেগম খালেদা জিয়ার অসুস্থতার রিপোর্ট আজ না দিয়ে আদালত অবমাননা করেছে বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, গতকাল এ রিপোর্ট তৈরি হয়েছে এবং দেয়া হয়েছে, কিন্তু সরকারের হস্তক্ষেপে তা আদালতে দেয়া হয়নি।চ্যানেল২৪

উল্লেখ্য, কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আজ বৃহস্পতিবার আসেনি। ফলে রাষ্ট্রপক্ষ প্রতিবেদন দাখিলের জন্য সময় আবেদন করেন। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সময় আবেদন মঞ্জুর করে, প্রতিবেদন আগামী বৃহস্পতিবারের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যর বেঞ্চ।

এসময় আইনজীবীদের হট্টগোলে এজলাস ছেড়ে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। তবে সিনিয়র আইনজীবীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ অবস্থায় বিব্রত হয়ে বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করে খাস কামরায় চলে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়