শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪৫ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজার জেলার শ্রীলমঙ্গল উপজেলায় বুধবার সকাল সাড়ে ৯টায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেখানে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশার সঙ্গে রয়েছে কনকনে ঠাণ্ডা বাতাস। শ্রীমঙ্গলে দিনে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে শীত অনুভূত হতে থাকে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান, বুধবার সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। তিনি আরো জানান, চলতি শীত মৌসুমে এটিই দেশের সর্বনি¤œ তাপমাত্রা। অনুলিখন : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়