শিরোনাম
◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল সার্টিফিকেট ও বিভিন্ন সিলসহ ঢামেক কর্মচারী আটক

সুজন কৈরী : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হিবিভাগের অবস্থিত নার্সিং কলেজে মেডিকেল সনদ জাল-জালিয়াতি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাব-৩। এ সময় আরিফ নামের ঢামেকের একজন কর্মচারীকে আটক করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই কলেজের মহিলা হোস্টেলের গ্যারেজে এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-৩ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গীর জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র জাল স্ট্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসককের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া ইনজুরি সার্টিফিকেট, মেডিকেল সনদ তৈরি ও টাকার বিনিময়ে বিতরণ করছিলো। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জাল সার্টিফিকেট ও বিভিন্ন নামের সিল উদ্ধার এবং আরিফ নামে ঢামেকের একজন কর্মচারীকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ