শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ◈ যে কারণে থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ পাকিস্তান আকাশপথের অনুমতি না দেওয়ায় রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহন ব্যাহত ◈ দিল্লিতে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণও (ভিডিও)

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি কনস্যুলেটে ইরাকের বিক্ষোভকারীদের আগুন, নিহত ১

মরিয়ম আদরী: ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাজাফে ইরানি দূতাবাসে ঢুকে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার এই ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে। বিবিসি, আল জাজিরা

এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা কনস্যুলেটে প্রবেশের আগেই কনস্যুলেটের কর্মীরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল। গত তিন সপ্তাহ আগে শিয়া নগরীর পবিত্র শহর কারবালায় হামলার পর চলতি মাসে ইরানি কনস্যুলেটে ইরাকের বিক্ষোভকারীদের উপর এটি দ্বিতীয় হামলার ঘটনা। চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৩৪৪ জন মানুষ নিহত হয়েছে।

আল জাজিরার বাগদাদী প্রতিবেদক মোহাম্মদ জামজুম বলেন, ‘শিয়া মতালম্বীদের পবিত্র শহর নাজাফের এই ঘটনা উত্তেজনা বৃদ্ধির পরিষ্কার ইঙ্গিত। এতে সংকট আরও বাড়বে বলে জানান তিনি।’

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, বিক্ষোভকারীদের ইরানি দূতাবাসে প্রবেশে বাধা দিতে পুলিশ গুলিবর্ষণ করে। এতে এক বিক্ষোভকারী নিহত ও ৩৫ জন আহত হয়। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা দূতাবাসের অভ্যন্তরে ঢুকে পড়ে ইরানের পতাকা নামিয়ে ইরাকের পতাকা উড়িয়ে দেয়। দূতাবাস কর্মীরা পিছনের দরজা ব্যবহার করে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়।

কর্মসংস্থানের সংকট,নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত ১ অক্টোবর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানসহ আঞ্চলিক কয়েকটি দেশের প্রভাব নিয়েও ক্ষোভ রয়েছে তাদের। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামে বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। সম্পাদনা:রাশিদ রিয়াজ

  • সর্বশেষ