শিরোনাম
◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৯, ০৬:৪৪ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৯, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় খাবার অখাদ্য, টুইটারে এমন মন্তব্য করে নেটিজেনদের তোপের মুখে মার্কিন অধ্যাপক

সাইফুর রহমান : সম্প্রতি মার্কিন অধ্যাপক টম নিকোলাস ভারতীয় খাবারকে ভয়ঙ্কর উল্লেখ করে এক টুইটে বলেন, মানুষ কেবল এই খাবার পছন্দ করার ভান করে কিন্তু আসলে তা পছন্দ করে না। তিনি আরো বলেন, এতে মশলা এবং ঝালের পরিমাণ এতো বেশি যে, যা রীতিমতো অখাদ্য। এমন টুইটের পর বিশ্বব্যাপি ভারতীয় নাগরিকদের পাশাপাশি ভারতের খাবার পছন্দ করেন এমন ভিনদেশিরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় মুখর হন। কেউ কেউ তাকে সমর্থন করলেও অনেকেই টুইট করে নিকোলাসকে তীক্ষè মন্তব্যে জর্জরিত করেন। একজন লিখেন, আঙুর ফল টক। আরেকজন লিখেন, আসলে আপনার স্বাদ বোঝার ক্ষমতাই নেই। আরেকজন নেটিজেন লিখেন, ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার চেয়েও এই মতামতটি খারাপ। হিন্দুস্তান টাইমস, নিউজ১৮

কয়েকদিন আগেই জন বেকার নামে এক ব্যক্তি টুইটারে একটি পোস্ট করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের খাবার নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। এরপরই সেটি রিটুইট করে টম নিকোলস নামে ওই মার্কিন অধ্যাপক লিখেন, ভারতীয় খাবার অখাদ্য, আর আমরা দেখিয়েছিলাম যে ভারতীয় খাবার খেতে খুব ভালো। বোঝাই যাচ্ছে, নিজের কোনো পূর্ব অভিজ্ঞতার কথাই জানাতে চেয়েছিলেন টম। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়