শিরোনাম
◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ১০:৪৮ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বাঘ সরিয়ে গরুকে জাতীয় পশু করার দাবি

বাংলাদেশ জানার্ল : জাতীয় পশু বাঘ হওয়ার কারণে ভারতে সন্ত্রাসবাদ বেড়ে চলেছে বলে দাবি করেছেন উদুপির পেজাওয়ার মঠের বিশ্বেসতীর্থ স্বামীজি। তার দাবি বাঘ সরিয়ে গরুকে জাতীয় পশু ঘোষণা করা হলে এ সমস্যার সমাধান হবে।

রামদেবের উদ্যোগে উদুপিতে অনুষ্ঠিত ‘সন্ত সমাগম’ অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন বিশ্বেসতীর্থ। তার বক্তব্য, গরুকে যদি জাতীয় পশু হিসেবে গ্রহণ করা হয়, তাহলে দেশে আর কোনও সন্ত্রাসবাদী জন্মাবে না।

তিনি জানিয়েছেন, গঙ্গা নদীকে পরিষ্কার করার কাজ আটকে রয়েছে বহুদিন ধরে। সে বিষয়ে তৎপর হওয়া উচিত মানুষের। এছাড়াও অভিন্ন দেওয়ানি বিধি এবং জনসংখ্যা কমানোর বিষয়েও জোর দিতে বলেছেন তিনি। তবে গরুকে জাতীয় পশু করার দাবি যে এই প্রথমবার উঠল, সেটা নয়।

গত বছর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড বিধানসভায় রেজোলিউশন পাশ করা হয়েছিল এই বিষয়ে। দুই রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল, গরুকে জাতীয় পশু করার জন্য।

২০১৭ সালে রাজস্থান হাইকোর্টের একজন বিচারকও সুপারিশ করেছিলেন গরুকে ভারতের জাতীয় পশু করার জন্য। এর পাশাপাশি তিনি জানিয়েছিলেন, গোহত্যার মতো অপরাধের শাস্তি হওয়া উচিত যাবজ্জীবন কারাদণ্ড।

উদুপির এই অনুষ্ঠানে গোহত্যার বিরুদ্ধে সওয়াল তোলেন রামদেবও। এই অপরাধের কঠিন শাস্তি দাবি করার পাশাপাশি তিনি জানান, বাবর, হুমায়ূন এবং আকবরের শাসনকালে গোহত্যা নিষিদ্ধ ছিল ভারতে। এর সঙ্গে তিনি দাবি করেন, গোমাংস ভক্ষণই বিশ্ব উষ্ণায়ণের কারণ। আমিষাশীদের তিনি উপদেশ দিয়েছেন, কুকুর, বেড়াল, মুরগি, ছাগল যে কোনও মাংস খেতে, কিন্তু গরুর মাংস না খেতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়