শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ১০:১৮ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেজুর রস ও গুড় তৈরিতে ব্যস্ত বিভিন্ন জেলার গাছিরা

জান্নাত জুঁই : শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত বিভিন্ন জেলার গাছিরা। রস সংগ্রহের পর জ্বাল দিয়ে তৈরি করছেন স্বাদের গুড়। ইনডিপেনডেন্ট টিভি

নাটোরের গাছিরা কার্তিক মাসের প্রথম সপ্তাহ থেকেই খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু করেছেন।

শীত মৌসুমে গাছ পরিস্কার করে রস সংগ্রহ করেছেন মেহেরপুর, রাজশাহী আর টাঙ্গাইলের গাছিরা। বিদেশে বসবাসরত বাংলাদেশীদের কাছেও রয়েছে এই গুড়ের চাহিদা।
ব্যবসায়ীরা বলেন, গাছি থেকে প্রতি কেজি গুড় ৮০ থেকে ৮৫ টাকা দরে কিনছি। বিক্রি করছি সর্বোচ্চ একশ টাকা কেজিতে।প্রায় ৮১ কোটি টাকার গুড় বেচাকেনা হবে বলে আশা করছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তা।

জেলা কৃষি বিভাগ জানায়, ঠিকমতো পরিচর্যা করা হলে আগামীতে বেশি পরিমাণে খেজুর রস সংগ্রহ করা সম্ভব হবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ