শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসর থেকে পেয়াজ আসলেও দাম থাকবে ১শ’ টাকা

ডেস্ক রিপোর্ট : পেঁয়াজের দাম ১শ’ টাকার কমে পাওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, মিসর থেকে ৫০ টন পেঁয়াজ আসলে দেশে পেঁয়াজের দাম একটু কমবে। যা কেজি ১শ’ টাকা দরে হবে। যুগান্তর

শুক্রবার রংপুরের একটি হোটেলে ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ভারত থেকে মূলত আমরা পেঁয়াজ আমদানি করে থাকি। সেখানেই বর্তমানে পেঁয়াজের দাম প্রতি কেজি ৮০ টাকা। তা আমাদের দেশে ১শ’ টাকা হবে। তাই ভারত থেকে পেঁয়াজ আমদানি করে কোনো লাভ নেই। তাই আপাতত পেঁয়াজের দাম কমার সম্ভবনা নেই। দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসলে দাম কমবে।

তিনি বলেন, যারা পেঁয়াজের দাম নিয়ে কারসাজি করছেন তাদের ছাড় দেয়া হবে না।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পেঁয়াজের বাজার দর মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। সব মিলে বর্তমান পরিস্থিতিতে পেঁয়াজের বাজার দর প্রতি কেজি ১শ’ টাকার কম হওয়ার আপাতত কোনো সম্ভবনা নেই।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপালিটন পুলিশের কমিশনার অব্দুল আলীম মাহমুদ, জেলার প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, ইট ভাটা মালিক সমিতির সভাপতি মাহবুবার রহমান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়