শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৭:৩৭ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপকূলে মিললো ‘বরফের ডিম’

ডেস্ক রিপোর্ট : অস্বাভাবিক আবহাওয়ার জন্যে ফিনল্যান্ডের উপকূলে তৈরি হয়েছে ডিমের আকৃতির হাজার হাজার বরফপিন্ড।
বিবিসি জানায়, ফিনল্যান্ড ও সুইডেনের মাঝে হাইলোটো নামের একটি দ্বীপে বরফের ডিমে আবৃত একটি সৈকতের দৃশ্য ফটোগ্রাফার রিসতো মাতিলার চোখে পড়ে। বাংলাদেশ জানার্ল

বিশেষজ্ঞরা বলছেন, বিরল এক আবহাওয়া প্রক্রিয়ায় বরফের ছোট ছোট কুচি যুক্ত হয়ে ডিমের আকৃতি নিয়েছে। বাতাস এবং পানির ধাক্কায় বরফের কুচিগুলো একে আরেকটির সাথে মিশে ডিমের আকৃতি নিয়েছে।

কাছের ওউলু শহরের বাসিন্দা রিসতো মাতিলা বিবিসিকে বলেন, এমন দৃশ্য জীবনেও দেখেনি। স্ত্রীকে সাথে নিয়ে মারানেমি বিচে গিয়েছিলাম। রোদ ছিল, কিন্তু তাপমাত্রা ছিল হিমাঙ্কেরও এক ডিগ্রি নীচে। জোর বাতাস বইছিল।

তিনি বলেন, তারপর অসামান্য দৃশ্য চোখে পড়লো। সৈকত জুড়ে বরফের কুচির ওপর সারি সারি বরফের ডিম। জলের গোড়া পর্যন্ত বিস্তৃত।

মাতিলা বলেন, প্রায় একশ ফুট জুড়ে হাজার হাজার বরফের ডিম পড়ে ছিল। সবচেয়ে ছোটটি ছিল ডিমের আকৃতির। সবচেয়ে বড়গুলো ছিল ফুটবলের সমান আকৃতির। এ অঞ্চলে আমি ২৫ বছর ধরে বসবাস করছি। কখনও এমনটা দেখিনি।

সাথে ক্যামেরা ছিল, ফলে বিরল ঐ দৃশ্যের ছবি তুলেছেন মাতিলা।

বিবিসির আবহাওয়াবিদ জর্জ গুডফেলো বলেন, সাগরে ঠাণ্ডার সাথে সাথে বাতাস বইলে এ ধরণের বরফের বল তৈরি হতে পারে। বরফের কুচিগুলো ঢেউয়ের ধাক্কায় একসাথে মিশে বড় হতে থাকে তারপর ঠাণ্ডায় সাগরের পানি জমে সেগুলোর সাথে যুক্ত হয়ে সেগুলো গোলার আকৃতি নেয়। ঐ সব বরফের বল সাগরের পানির ধাক্কায় মসৃণ হতে থাকে।

তিনি বলেন, তারপর ভাটায় পানি নেমে গেলে বরফের গোলাকৃতি ঐ পিণ্ডগুলো সাগরতীরে পড়ে থাকে। অনেক সময় ঢেউয়ের ধাক্কায় সেগুলো তীরে চলে আসে।

এর আগে, রাশিয়া এবং শিকাগোর মিশিগান লেকে এধরনের বরফের ডিম দেখা গিয়েছিল।

২০১৬ সালে সাইবেরিয়ার নিদা এলাকার বাসিন্দারা সাগরতীরে ১১ মাইল জুড়ে বরফের বিরাট বিরাট বল দেখেছিলেন। এগুলোর কিছু ছিল টেনিস বলের আকৃতির। সবচেয়ে বড়গুলোর ব্যাসার্ধ ছিল তিন ফুট।

  • সর্বশেষ