শিরোনাম
◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির ◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৬:৪৬ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে অস্ত্র কিনতে চায় মার্কিন কম্পানি!

নিউজ ডেস্ক : এত দিন যুক্তরাষ্ট্র বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ অস্ত্র বা গোলাবারুদ আমদানি করলেও রপ্তানির কথা কখনো শোনা যায়নি। তবে বিস্ময়কর মনে হলেও এবার দেখা দিয়েছে এ সম্ভাবনা। খোদ যুক্তরাষ্ট্র থেকেই এসেছে বাংলাদেশের তৈরি অস্ত্র ও গোলাবারুদ কেনার প্রস্তাব! এতে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির তৈরি অস্ত্র ও গোলাবারুদ এবং নিজেদের প্রয়োজনের অতিরিক্ত বা মজুদ পুরনো আগ্নেয়াস্ত্র রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।কালেরকণ্ঠ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের একটি প্রতিবেদন থেকে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিকে তাদের উৎপাদিত অস্ত্র ও গোলাবারুদ এবং পুরনো আগ্নেয়াস্ত্র রপ্তানির বিষয়টি অনুসন্ধান করার জন্য গেল ৮ সেপ্টেম্বরের একটি বৈঠকে দায়িত্ব দেওয়া হয়। পরে অর্ডন্যান্স ফ্যাক্টরি অনুসন্ধান করে জানায়, এ ধরনের প্রক্রিয়া বিশ্বে প্রচলিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্টার-অর্ডন্যান্স বা আইও ইনক নামের একটি কম্পানি এ ধরনের অস্ত্র কিনে থাকে। তারা রুমানিয়া ও পোল্যান্ড থেকে পুরনো অস্ত্র আমদানি করে বলেও জানানো হয়। পরে যুক্তরাষ্ট্রের ওই কম্পানির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বাংলাদেশে তৈরি অস্ত্র, গোলাবারুদ এবং মজুদ পুরনো আগ্নেয়াস্ত্র ধ্বংস না করে রপ্তানি করতে চাইলে তা কিনতে আগ্রহ প্রকাশ করে।

এ ব্যাপারে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির সাবেক কমান্ড্যান্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাশ কালের কণ্ঠকে বলেন, ‘মজুদ অস্ত্র ও ব্যবহার অনুপযোগী গোলাবারুদ রপ্তানির সুযোগ তৈরির বিষয়টি বাংলাদেশের জন্য শুভসূচনা এবং খুবই খুশির খবর। প্রতিটি দেশই তার সক্ষমতা বাড়াতে চায়। বাংলাদেশ এদিকে উন্নতি করছে বলেই এ সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের প্রয়োজনের অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি করা হলে একদিকে যেমন দেশের রপ্তানি ঝুড়িতে একটি নতুন পণ্য যোগ হবে, অন্যদিকে ডিফেন্স ডিপ্লোমেসিতে একটি ভিন্নমাত্রা যোগ করবে। বিশ্বে সব দেশ সব কিছু তৈরি করে না। তাই বাংলাদেশ যদি যুদ্ধকালীন বা জরুরি প্রয়োজনের দিকটি মাথায় রেখে নিজেদের সক্ষমতায় তৈরি বাড়তি অস্ত্র রপ্তানি করতে পারে তা অবশ্যই ইতিবাচক। এতে আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রসার ঘটবে।’

যুক্তরাষ্ট্রের ইন্টার-অর্ডন্যান্স বা আইও ইনক নামের কম্পানিটি সম্পর্কে জানতে তাদের ওয়েবসাইট ঘুরে জানা যায়, এটি অস্ত্র কেনাবেচাকারী একটি প্রতিষ্ঠান এবং তারা অনলাইনেও বিভিন্ন আগ্নেয়াস্ত্র বেচাকেনা করে থাকে। তাদের সাইটে বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ছবিও দেওয়া আছে।টিএ

  • সর্বশেষ