শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০২:২৪ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষক লীগের পূনাঙ্গ কমিটি গঠনে তোড়জোড়, পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত চাওয়া হয়েছে

সমীরণ রায়: কৃষক লীগের পূনাঙ্গ কমিটি গঠনে তোড়জোড় শুরু হয়েছে। কৃষক লীগের পদে আসতে আগ্রহীদের জীবন বৃত্তান্ত আহ্বায়ন করা হয়েছে। আগামী রবিবার (১০ নভেম্বর) বিকাল ৫টা পর্যন্ত ১৯ বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কার্যালয়ে জমা দেওয়া যাবে। পদ প্রত্যাশী নেতাদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করতে প্রবীন কৃষক নেতা কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব উল আলম শান্তিকে আহ্বায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু ও দফতর সম্পাদক নাজমুল আলম পানুকে সদস্য করে তিন সদস্যের একটি ‘জীবন বৃত্তান্ত সংগ্রহ উপ কমিটি’ গঠন করা হয়েছে।

এ প্রসঙ্গে সংগঠনের নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি বলেন, আমাদের সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাত দিনের মধ্যে কমিটি গঠনের নিদের্শ দিয়েছেন। আমরা সেজন্য জীবন বৃত্তান্ত সংগ্রহ উপ-কমিটি গঠন করেছি। তাদের কাছে আগামী ১০ নভেম্বরের মধ্যে কৃষক লীগের পদ প্রত্যাশীরা কাঙ্খিত পদ উল্লেখ করাসহ, পুর্ণাঙ্গ বায়োডাটা জমা দিতে পারবেন। এখান থেকে যাচাই-বাছাই করে আমরা কমিটি গঠন করবো। তারা জানান, কৃষি সংশ্লিষ্ট ও পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিদেরই কমিটিতে প্রাধান্য দেওয়া হবে।

  • সর্বশেষ