শিরোনাম
◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ ◈ হরমুজ প্রণালির আসল ‘কার্ড’ কার হাতে, ইরান না যুক্তরাষ্ট্র? ◈ পশ্চিমবঙ্গে মমতার দুর্গে ধস: যেভাবে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মোদির বিজেপি ◈ ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়েছেন বাংলাদেশি যুবক! ◈ ‘মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল’ বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ◈ কৌশল আর সংগঠনে ভর করে বিজেপির সাফল্য: আলোচনায় ৬ নেতা

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

আবু মোতালিব, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাসের ওষুধ খেয়ে মুক্তার হোসেন (৩৮) নামের এক কৃষক আত্মহত্যা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মুক্তার আদমদীঘি উপজেলার সান্তাহার লোকো পশ্চিম কলোনী এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে ও দুই সন্তানের জনক তিনি।

মুক্তার হোসেনের বাবা আবু বক্কর ছিদ্দিক জানান, তার ছেলে মাদকাসক্ত ছিলো। এ কারণে পুত্রবধূ তার বাবার বাড়ি চলে যায় তারপর আর ফিরে আসে না। এতে অভিমান করে বাসার পাশে নির্জন স্থানে বিষাক্ত গ্যাসের ওষুধ খেয়ে ছটফট করে অসুস্থ হয়ে পড়ে। ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে সান্তাহারের প্রাথমিক চিকিৎসা শেষে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সান্তাহার ফাঁড়ির এসআই আব্দুল ওয়াদুদ জানান, বাদী না থাকায় মুক্তার হোসেনের মরদেহ শুক্রবার দুপুরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়