শিরোনাম
◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি!

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৬:২৮ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পিএসএলে কোচের দায়িত্ব পেলেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ও প্রধান কোচ সাবেক ক্রিকেটার মিসবাহ উল হক। এবার তিনি পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) কোচের দায়িত্ব পেলেন। ইসলামাবাদ ইউনাইটেডের স্থালাভিষিক্ত কোচ হলেন তিনি। মূলত, কোচ ডিন জোন্সকে বরখাস্ত করেছে ইসলামাবাদ ইউনাইটেড। তার স্থানেই মিসবাহকে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জোন্স নিজে। পিএসএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজের প্রবল আপত্তি সত্ত্বেও ইসলামাবাদের কোচের দায়িত্ব পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

ডিন জোন্সের অধীনে দুটি শিরোপা জিতেছে ইসলামাবাদ। নিজের বরখাস্তের বিষয়টি টুইটারে ভিডিও বার্তায় জানান জোন্স। তবে মিসবাহকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয়নি ইসলামাবাদ। এমনিতে পিসিবিতে দ্বৈত ভূমিকায় আছেন মিসবাহ, তার উপর এখন বহু দায়িত্বে ব্যস্ত থাকতে হবে তাকে। এটা জাতীয় দলেও প্রভাব ফেলবে বলে মনে করছেন কেউ কেউ।

মিসবাহ ইসলামাবাদের কোচ হওয়ার কারণে পিসিবি এখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির কাছ থেকে বেশ চাপের মুখোমুখি হচ্ছে। সম্ভাব্য সমাধানগুলির মধ্যে একটি হচ্ছে পিএসএল প্লেয়ার ড্রাফটের দিন মিসবাহকে বাছাই প্রক্রিয়াতে অংশ নেয়া থেকে বিরত রাখা। কারণ ফ্রাঞ্চাইজিরা ইসলামাবাদের সাথে প্রধান কোচ হিসাবে ড্রেসিংরুমে মিসবাহের উপস্থিতিতে আপত্তি জানিয়েছে।

তবে পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান এর আগে যুক্তি দেন যে পিএসএলে মিসবাহকে কোচ করার অনুমতি দেয়া শেষ পর্যন্ত পাকিস্তানের উপকার হবে। এটাও বোঝা যায় যে পিএসএল থাকাকালীন তিনি পাকিস্তান জাতীয় দলের সাথে ভূমিকার জন্য পিসিবি থেকে বেতন পাবেন না।

  • সর্বশেষ