শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৬:৫৮ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিল্মে অমিতাভের ৫০ বছর, ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট অভিষেকের

বিনোদন ডেস্ক : ফিল্মি দুনিয়ায় ৫০ বছরে পা দিলেন বিগ-বি। আর তা নিয়েই ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন ছেলে অভিষেক। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে অমিতাভের ফেলে আসা দিনের এক সাদা-কালো ছবি শেয়ার করেন ছেলে অভিষেক। আনন্দবাজার

লেখেন, ‘ছেলে হিসেবে নয়, একজন অভিনেতা এবং অনুরাগী হিসেবে কথাগুলো লিখছি... তোমার অভিনয় চাক্ষুষ দেখতে পেয়ে আমরা ধন্য। তোমার থেকে অনেক কিছু শেখার রয়েছে। সিনেমাপ্রেমীদের বিভিন্ন প্রজন্ম গর্বের সঙ্গে বলতে পারে, হ্যাঁ, আমরা অমিতাভের সময়ে জন্মেছি। পা (বাবা), ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৫০-এ পা রাখার জন্য তোমায় অনেক অনেক অভিনন্দন। আগামী ৫০ বছরের জন্যও অপেক্ষায় রয়েছি আমরা।’

ছোটে বচ্চনের ওই মনছোঁয়া পোস্টে কমেন্ট করেছেন হাজারও অনুরাগী। শুধু অনুরাগীরাই নন, কমেন্ট করতে দেখা গিয়েছে বলি সেলেবদেরও। ১৯৬৯-এর ৭ নভেম্বর ‘সাত হিন্দুস্থানি’ ছবি দিয়ে বলি ডেবিউ করেন অমিতাভ। এর পর ১৯৭০-এ ‘জনজির’, ‘দিওয়ার’, ‘শোলে’-র মতো সিনেমা দিয়ে বলি টাউনে নিজের ঘাঁটি ক্রমশ পাকা করতে থাকেন তিনি। এর পর আর পিছনে তাকাতে হয়নি। ঝুলিতে আসতে থাকে একের পর এক ব্লকব্লাস্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়