শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০১:৪৩ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের দৃষ্টিশক্তি ভালো রাখতে যা খাওয়াবেন

নিউজ ডেস্ক: শিশুদের দৃষ্টিশক্তি ভালো রাখতে ভিটামিন ‘এ’ জাতীয় খাবার খুব জরুরি। আর ছোটবেলা থেকেই এ ধরনের খাবার খাওয়ানো প্রয়োজন। সূত্র: এনটিভি

দৃষ্টিশক্তি ভালো রাখতে শিশুদের খাদ্যাভ্যাস সম্পর্কে ভিশন আই হসপিটালে গ্লুকোমা অ্যান্ড রিফ্রাকটিভ সার্জারি বিভাগের পরামর্শক ডা. সিদ্দিকুর রহমান বলেন, ভিটামিন এ- এর অভাব জনিত অন্ধত্ব একটি আলাদা রোগ। ভিটামিন এ থাকে লিভারে। এ জন্য দেখবেন কর্ড লিভার ওয়েলের ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন এ সমৃদ্ধ খাবার হলো, দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি। স্নেহ ও প্রোটিন জাতীয় খাবারের মধ্যে ভিটামিন এ বেশি থাকে।

তবে ভিটামিন এ-এর অভাব জনিত অন্ধত্ব আমাদের দেশে প্রায় নির্মূলের পর্যায় চলে গেছে। বছরের পর বছর এটি নিয়ে অনেক প্রচারণা হয়েছে। সরকারিভাবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

  • সর্বশেষ