শিরোনাম
◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ১০:১৬ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসিস থেকে ফাহিম মাশরুরের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট : দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ২০১৮-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন একেএম ফাহিম মাশরুর। যুগান্তর

প্রায় দুইমাস আগে তিনি পদত্যাগপত্র জমা দিলেও বিষয়টি গোপন রেখেছে সংগঠনটি। বেসিসের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন সত্য। তবে সর্বশেষ ইসি কমিটির মিটিংয়ে তার পদত্যাগের বিষয়টি উত্থাপন করা হয়নি।

তিনি জানান, আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ইসি কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে জানতে একেএম ফাহিম মাশরুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়টি স্বীকার করে যুগান্তরকে বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে আরও অন্তত দুইমাস আগে পদত্যাগ করেছি।’ তবে পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে পারেননি।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার তার ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ২০১৮-১৯ মেয়াদের বেসিস নির্বাচনে অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে স্বতন্ত্রভাবে একেএম ফাহিম মাশরুর ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।

একেএম ফাহিম মাশরুর বেসিসের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিডিজবস ডটকম, আজকের ডিল ডটকম ও বেশতো ডটকমের অন্যতম কর্ণধার ও প্রতিষ্ঠাতা।

  • সর্বশেষ