শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৯, ০৩:১৩ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৯, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সতর্ক ভারতের প্রশাসন, অযোধ্যা রায়ের আগে মন্ত্রীদের মুখে লাগাম মোদীর

রাশিদ রিয়াজ : বুধবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সতীর্থদের উদ্দেশে এই বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, অযোধ্যা ইস্যুতে আদালত রায় ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের সম্প্রীতি রক্ষার দায় এবং দায়িত্ব প্রত্যেকের। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সম্প্রীতি রক্ষার দায় এবং দায়িত্ব প্রত্যেকের। প্রত্যেককে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। সম্ভাব্য রায়দানের আগে অযোধ্যার নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসঙ্গে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপরে জোর দিয়েছেন তিনি। ফলে প্রত্যেককে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এমনই জানিয়েছে।

আগামি ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিতে চলেছেন রঞ্জন গগৈ। তার আগে সর্বোচ্চ আদালত অযোধ্যা মামলায় রায় ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। গত অক্টোবরের মাঝামাঝি থেকে অযোধ্যা জেলায় ১৪৪ ধারা জারি আছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অযোধ্যায় ১৪৪ ধারা জারি থাকবে। বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীর চারদিন পর পর্যন্ত কার্ফু জারি থাকবে।

সম্ভাব্য রায়দানের আগে অযোধ্যার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার শহরে ফ্ল্যাগ মার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে। জেলায় ড্রোনের ব্যবহার, মানববিহীন উড়ন্তযান, শ্যুটিঙের জন্য গাড়ির উপর বহু আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

  • সর্বশেষ