শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৯, ০৬:০২ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৯, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা খোকাকে ভালোবাসি

প্রভাষ আমিন : সাদেক হোসেন খোকা বিএনপির রাজনীতি করতেন। রাজনীতির মারপ্যাচে তার শেষ জীবন কাটাতে হয়েছে যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন ভুগছিলেন ক্যান্সারে। ৪ নভেম্বর দুপুরে নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। প্রধানমন্ত্রী তাকে দেশে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। কিন্তু এসব পরিচয় নয়, সাদেক হোসেন খোকাকে আমি গভীরভাবে ভালোবাসি। কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। যে ক্র্যাক প্লাটুনের যুদ্ধের গল্প রূপকথাকেও হার মানায়, খোকা ভাই ছিলেন তাদের একজন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

  • সর্বশেষ