শিরোনাম
◈ রাজনৈতিক পক্ষপাত নয়, জনসেবাই হোক সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ বিশ্বকাপ ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? জানাগেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ◈ আচমকা ফেসবুকের ডেস্কটপ ডাউন হয়ে গেছে ◈ সদরঘাটে লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ জন উদ্ধার; নিখোঁজ ২ ◈ সিঙ্গাপুর শীর্ষে, সম্ভাবনার বন্দর চট্টগ্রাম কেন বিশ্বসেরার তালিকায় নেই? উঠে এলো নানা কারণ ◈ কুয়েতে বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে বাংলাদেশি শ্রমিকরা, ৫০ ডিগ্রি তাপদাহে চরম দুর্ভোগ ◈ ফিফাকে টাকা পরিশোধের পরও ১৪০ কোটি টাকার অনিয়ম: সাবেক সরকারের বিরুদ্ধে তথ্যমন্ত্রীর অভিযোগ ◈ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ বিশ্লেষণে নতুন সতর্কবার্তা: চীনের ৫০০ স্টেলথ যুদ্ধবিমানের বিপরীতে ভারতের হাতে নেই একটিও

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৯, ১২:১১ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৯, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিতে সেনা হত্যার দায় স্বীকার করলো ইসলামিক স্টেট

ইয়াসিন আরাফাত : শনিবার ওই হামলায়   ৫৩ সেনা ও এক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়। গত দু’মাসে উত্তর আফ্রিকার মালির সেনাবাহিনীর উপর চালনো ভয়াবহ এই আক্রমণ অন্যতম নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। কোন তথ্য-প্রমাণ ছাড়াই আইএস নিয়ন্ত্রিত আমাক নিউজের মাধ্যমে এ বার্তা দেয়  তারা।   সিএনএন

আইএস জঙ্গিদের এই হত্যাকাণ্ডে আতংকগ্রস্ত হয়ে উঠেছে মালির রাজধানী বামাকোর জনগণ । রাস্তায় নেমে বিক্ষোভ করছে নিহতদের পরিবার। তাদের অভিযোগ, সন্ত্রাসবাদ রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে মালি সরকার। জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে ন্যূনতম নিরাপত্তা দেয়নি তারা। যার ফলে নির্দ্বিধায় নাশকতা চালাতে সক্ষম হচ্ছে ইসলামিক স্টেট।

উল্লেখ্য,  ২০১২ সাল থেকে মালির বিভিন্ন শহর নিজেদের দখলে নেয়ার চেষ্টা করছে ইসলামিক স্টেট। গত সেপ্টেম্বরে একই কায়দায় ৪১ সেনাসদস্যকে হত্যা করা হয়। নিখোঁজ হন কমপক্ষে ২০ জন। সে ঘটনারও দায় স্বীকার করে আইএস। আল কায়েদার সঙ্গে হাত মিলিয়ে মালির বিভিন্ন জায়গায় নাশকতা চালাচ্ছে আইএস।

ওয়াইএ/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়