শিরোনাম
◈ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৪ ◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই ◈ শর্তসাপেক্ষে দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ, পাসপোর্ট জব্দের কারণে আমিরাত ছাড়তে পারবেন না ◈ দেশজুড়ে কেন সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর ছুরিকাঘাতে রাজধানীর কাঁঠালবাগানে স্ত্রী-শাশুড়ি নিহত ◈ সরকারি অর্থায়নের নির্ভরতা কমাতে বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯, ০৬:৩২ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৯, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঢাকার দোহার, ফরিদপুরের সদরপুরসহ পদ্মার বিভিন্ন পয়েন্টে ইলিশ ধরার ধুম

মঈন মোশাররফ : আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থেমে নেই ইলিশ নিধন। প্রশাসনের চোখ ফাঁকি দিতে সন্ধ্যা নামতেই শুরু হয় ইলিশ ধরার ধুম। মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরা, মুন্সিগঞ্জের লৌহজং, ঢাকার দোহার, ফরিদপুরের সদরপুরসহ পদ্মার বিভিন্ন পয়েন্টে প্রতিদিন জালে আটকা পড়ছে অসংখ্য ইলিশ। ইন্ডিপেনডেন্ট টিভি

প্রজনন মৌসুমে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও থেমে নেই মা ইলিশ নিধন। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ শিকার করছেন জেলেরা। সন্ধ্যার পর থকে ভোররাত পর্যন্ত পদ্মার বিভিন্ন অংশে চলে ইলিশ নিধন যজ্ঞ। প্রশাসনের চোখ এড়াতে তা বিক্রি হয় নদীর চরের কাশবনে রেখেই। কখনো আবার নদীর তীরে ট্রলার থেকে বিক্রি হয় মাছ।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী বকচর, কালিরচর, বাংলাবাজার শাখা নদীর তীর, সরদারকান্দি, শিলইসহ ৮টি স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মা ইলিশ বিক্রির হাট। জনবলের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিয়মিত চলছে অভিযান, দাবি প্রশাসনের। মা ইলিশ রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান সাধারণ মানুষের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়