শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ পরিচয়ে টাকা সিনতাই

সুজন কৈরী : রাজধানীর পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে নাইমুর রহমান রাফি (৩০) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। ব্যাগটিতে প্রায় ৭৫ লাখ টাকা ছিল বলে ওই ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে।

পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ওই ব্যবসায়ী নিজ গাড়িতে করে টাকা ভর্তি দুটি ব্যাগে করে প্রায় কোটি টাকা নিয়ে গন্তবে ্য যাচ্ছিলেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেটের সামনেপে ৗছার পর একটি হায়েস গাড়ি করে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থেকে রাফিকে নামিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে সেখানে হট্টগোল খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিবি পরিচয়দানকারী কয়েকজন গাড়ি নিয়ে পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, ব্যবসায়ী রাফি জানিয়েছেন, ছিনতাই করে নিয়ে যাওয়া ওই ব্যাগে প্রায় ৭৫ লাখ টাকা ছিল। ব্যবসায়ীর কাছে আরেকটি ব্যাগে ২৪ লাখ ৮৯ হাজার টাকা পাওয়া গেছে। মারধরের কারণে ব্যবসায়ী রাফি আহত হয়েছেন। তাকে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হলে তার কাছ থেকে বিস্তারিত ঘটনা জানা যাবে।
তিনি বলেন, ঘটনায় জড়িত বাকিদের ধরতে আটককৃত ব্যক্তির নাম প্রকাশ করা যাচ্ছে না। আটককৃত ব্যক্তিকে নিয়ে অভিযান চলছে।

  • সর্বশেষ