শিরোনাম
◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে শতাধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

জাহিদুল হক,মানিকগঞ্জ প্রতিনিধি: বিদ্যালয় প্রাঙ্গন ও খেলার মাঠ পরিস্কার সময় অতিরিক্ত রোদ ও প্রচন্ড গরমে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী সমাবেশ শেষে বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গন পরিস্কার করার সময় অসুস্থ হয়ে পড়ে তারা। পরে তাদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনার পর সাধারণ শিক্ষার্থীও মাঝে আতংক সৃষ্টি হয় এবং অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সিদ্দিকুর রহমান জানান, বিদ্যালয়ের কাজের জন্য উপজেলা পরিষদে গিয়েছিলাম। পরে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কথা শুনে বিদ্যালয় চলে আসি এবং সহকারী প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকের সাথে কথা বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে জানানো হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সানোয়ার হোসেন সেন্টু বলেন, এই প্রচন্ড গরমের মধ্যে শিক্ষার্থীদের দিয়ে পরিস্কার করা ঠিক হয়নি এবং ঘটনাটি শোনার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মহিউদ্দিন জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ