শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচন স্থগিত করেছেন আদালত

শিমুল মাহমুদ : ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার জজকোর্টের ৪ নম্বর আদালত এ আদেশ জারি করেন। কোর্ট থেকে নোটিশ নিয়ে নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় অফিসে যাচ্ছেন আদালতের প্রতিনিধিরা।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান খায়রুল কবির খোকন বলেন, এখন পর্যন্ত নিশ্চিত নই। আদালতের স্থগিতাদেশ থাকলে কাউন্সিল স্থগিত হবে। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়