শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৪৪ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয়া হবে, বললেন সেতুমন্ত্রী

মহসীন কবির : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেতুভবনে পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে কোরিয়ান এক্সপ্রেসওয়ের সাথে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাদের উদ্দেশ্যে কাদের বলেন, ব্যর্থ হয়ে ষড়যন্ত্র করবেন না।

তিনি বলেন, পদ্মাসেতুর টোল এখনো ঠিক করা হয়নি। এমনকি টোল নিয়ে প্রাথমিক আলোচনাও হয়নি, টোল নিয়ে আগাম মন্তব্য অযৌক্তিক। ছাত্রলীগের কমিটি নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন। আর ভারতের এনআরসি নিয়ে বাংলাদেশ সতর্কভাবে এগুচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সম্পাদনা : রাশিদ ও মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়