শিরোনাম
◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ◈ পোস্টার নিষিদ্ধ থেকে এআই নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নতুন যত নিয়ম ◈ বাড়ছে মেট্রোরেলের খরচ, জাপানের ঋণের ফাঁদে বাংলাদেশ? ◈ বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ◈ ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের সঙ্গে বৈঠকে থাকবে যে বিষয়গুলো ◈ দিল্লিতে বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শেখ হাসিনা, নেতাদের দিলেন কড়া বার্তা ◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা 

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত হওয়ার জেরে ফুলবাড়ীতে শিক্ষার্থীদের অবরোধ

ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বুলবুলি নামে এক কলেজ ছাত্রী সড়ক দুর্ঘটনা নিহত হওয়ার জের ধরে গতকাল বুধবার সকাল ১০ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিহত কলেজ ছাত্রী বুলবুলির সহপাটি ও ফুলবাড়ী আদর্শ্য ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা।

কলেজ শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত ও বুলবুরির ঘাতক চালকের সাস্তির দাবিতে, শহীদ স্মৃতি আদর্শ্য কলেজের সামনে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর বসে অবস্থান নেয়, এসময় তারা সড়ক অবোরোধ করতে সড়কে টায়ার চালিয়ে আগুন ধরিয়ে দেয়। কলেজের শিক্ষার্থীরা বুকে বিভিন্ন দাবীর স্লোগান লিকে রাস্তার উপরে বসে পড়ে, এতেকরে দিনাজপুর-গবিন্দগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কটি এক ঘন্টা বন্ধ থাকার পর উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাচান আলী ঘটনা স্থলে এসে স্প্রীট ব্রেকার ও ছাত্রী ছাউনি নির্মান করাসহ ঘাতট চালকের সাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়ায় শিক্ষার্থীরা তাদের অবোরোধ কর্মসূচি প্রত্যাহার করে।

গত ৮ সেপ্টেম্বর দিনাজপুর-গবিন্দগঞ্জ সড়কের ফুলবাড়ী উপজেলা ফকিরপাড়া মোড়ে, একটি যাত্রীবাহী বাস বেপরায়া ভাবে এসে একটি অটো রিক্সাকে সজরে চাপা দেন। এতে ওই অটো রিক্সায় থাকা ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ্য ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বুলবুলি ও সম্পা খাতুন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর আহত বুলবুরির মৃত্যু হয়। এই ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

  • সর্বশেষ