শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৪ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাথী ফসল বিক্রি করেই খরচ উঠে আসে, আখচাষে পুরোটাই লাভ

মাজহারুল ইসলাম : টাঙ্গাইল জেলায় চলতি বছর ২২৭ হেক্টর জমিতে আখচাষ হয়েছে, উৎপাদন হয়েছে ২৬ হাজার ৪০৫ মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়,  ১২টির মধ্যে সখীপুর ও ধনবাড়ী ছাড়া বাকি ১০টি উপজেলাতে আখ চাষ করা হয়েছে। যদিও এ বছর ৫৫৯ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ছিলো। বাসস

এ মৌসুমে সদর উপজেলায় ২৮৫ হেক্টর, বাসাইলে ২ হেক্টর, কালিহাতীতে ৩০ হেক্টর, ঘাটাইলে ১৬ হেক্টর, নাগরপুরে ২৮০ হেক্টর, মির্জাপুরে ৩২ হেক্টর, মধুপুরে ১১ হেক্টর, ভুঞাপুরে ৫৫ হেক্টর, গোপালপুরে ১২ হেক্টর ও দেলদুয়ারে ৬৩ হেক্টর জমিতে আখের চাষ হয়। যার মধ্যে ২০ থেকে ৩০ ভাগ আখ ইতোমধ্যে কাটা হয়েছে।

চাড়াবাড়ি’র আখচাষি জলিল মিয়া জানান, তিনি ৪ বিঘা জমিতে আখ চাষ করেছেন। জমি তৈরি, চারা কেনা, শ্রমিক, সার, কীটনাশকসহ সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৮৫ হাজার টাকা। আর আখ বিক্রি হবে দেড়লাখ টাকার ওপরে।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আবাদ বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিভাগ থেকে আখচাষীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কখনো কখনো  কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দেন। প্রায় সাড়ে ৭ হাজার কৃষক আখ চাষের সাথে জড়িত- উল্লেখ করে তিনি বলেন, আখ বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। আখ ক্ষেতে সাথী ফসল হিসেবে বিভিন্ন রকম ডাল, পেঁয়াজ ও রসুন  আবাদ করা হয়। এই ফসল থেকে চাষের পুরো খরচ উঠে আসে। পরে চাষিরা আখ বিক্রির টাকা এককালীন লাভ হিসেবে পান।

এমআই/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়