শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০৪ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কংগ্রেস  ছাড়লেন অভিনেত্রী উর্মিলা

খালিদ আহমেদ : মঙ্গলবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে দল ছাড়ার ঘোষণা দেন উর্মিলা। কিছুদিন পরেই মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। এর আগেই মুম্বাইতে তুচ্ছ দলাদলির অভিযোগ তুলে দল থেকে সরে দাঁড়ালেন উর্মিলা।

কংগ্রেসে যোগদানের ছয় মাস পর উর্মিলা দল থেকে সরে দাঁড়ালেন। নিজেকে সরিয়ে নেয়ার জন্য তিনি অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল ও দলীয় নেতৃত্বকে দায়ী করেছেন। হিন্দুস্তান টাইমস

বিবৃতিতে উর্মিলা বলেন, এটা নিশ্চিত যে মুম্বাই কংগ্রেসের মুখ্য ব্যক্তিরা দলের উন্নতির জন্য পরিবর্তন আনতে অক্ষম অথবা পরিবর্তনে প্রতিশ্রুতিশীল নন।

গেল লোকসভা নির্বাচনে হাত মার্কা নিয়ে মুম্বাই উত্তর আসন থেকে অংশ নিয়ে পরাজিত হয়েছেন উর্মিলা। এ বিষয়ে তিনি বলেন, কংগ্রেস নেতৃত্বে তিনি প্রতারণার শিকার হয়েছেন। তিনি আরও বলেন, ‘আমার রাজনৈতিক ও সামাজিক সংবেদনশীলতা মুম্বাই কংগ্রেসে বড় লক্ষ্যপূরণের চেষ্টার পরিবর্তে তুচ্ছ দলাদলি করতে অনুমোদন করে না।’

অভিযোগের বিষয়ে গত জুলাই মাসে মুম্বাই কংগ্রেসপ্রধান মিলিন্দ দেওরাকে একটি চিঠি দিয়েছিলেন উর্মিলা। সেই অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তা সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন উর্মিলা। তিনি ‘রঙ্গিলা’, ‘জুদাই’, ‘জঙ্গল’, ‘মাস্ত’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়