শিরোনাম
◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ: রয়টার্সের প্রতিবেদন ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৫ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে জাতিসংঘের তদন্ত চাইল পাকিস্তান, আশঙ্কা গণহত্যার

রাশিদ রিয়াজ : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশী জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে ভারতের জম্মু ও কাশ্মীরে অবিলম্বে জাতিসংঘের তদন্তের আহবান জানিয়ে বলেছেন, সেখানে গণহত্যা চালাতে পারে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি সেখানকার মানুষের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বলেন, গত ৫ আগস্ট নয়াদিল্লি সরকার অচলাবস্থা সৃষ্টি করে রেখেছে। কাশ্মীরে মানুষের ওপর পরিকল্পিতভাবে ধারাবাহিক মৌলিক অধিকার হরণের ঘটনা ঘটছে। গত ৬ সপ্তাহ ধরে ৮০ লাখ কাশ্মিরী অবৈধ সামরিক দখদারিত্বে মধ্যে বন্দী হয়ে রয়েছে। দশকের পর দশক ধরে সেখানকার মানুষের ওপর নির্যাতন চলছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিশে^ ভারত কাশ্মীরকে সবচেয়ে বড় কারাগারে পরিণত করেছে। সেখানকার মানুষের কোনো মৌলিক অধিকার নেই। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। দোকানপাটে জিনিসপত্র মিলছে না। হাসপাতালে জীবনরক্ষাকারী ওষুধ নেই। আহত মানুষ জরুরি চিকিৎসাটুকু পর্যন্ত পাচ্ছে না। কুরেশী বলেন, কাশ্মীরের রাজনীতিবিদদের আটক করে রাখা হয়েছে। ৬ হাজার মানুষকে কারাগারে বন্দী করা হয়েছে যাদের মধ্যে রাজনৈতিক কর্মী, ছাত্র ও বিভিন্ন পেশার ব্যক্তি রয়েছে। ভারত তার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে কাশ্মীরকে রাজ্যে পরিণত করেছে যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা বিরুদ্ধ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত কাশ্মীরে যা কিছু করছে তা সন্ত্রাস ও জঙ্গি দমনের নামে করছে যা হাস্যকর। কাশ্মীরের মানুষের জীবন হুমকির মুখে। তারা গণহত্যার মুখোমুখি। ভারতের সেনাবাহিনী কাশ্মীরে সামরিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে যা আন্তর্জাতিক নীতি ও মানবাধিকারের লঙ্ঘন। ভারত যদি কাশ্মীরে কিছু গোপন না করে তাহলে সেখানে জাতিসংঘের তদন্ত করতে দেয়া উচিত। অবিলম্বে কাশ্মীরে প্যালেট গান বন্ধ, কার্ফিউ তুলে নেয়া, আটক ব্যক্তিদের মুক্তি ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে দেয়ার দাবি জানান কুরেশি।

  • সর্বশেষ