শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:০১ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ হাজার ৮শ কোটি টাকার প্রকল্প পাঁচ কোটি টাকায় কী আসে যায়!

আলী রীয়াজ : প্রায়শই ফেসবুকে অনেককেই উগান্ডার কথা লিখতে দেখেছি, কিছু ঘটলেই উগান্ডার কথা তোলা হচ্ছে- আমার মনে হয়েছে এগুলো রসিকতা মাত্র; কিন্তু এখন বুঝলাম আমারই বোঝার ভুল; না হয় চট্টগ্রাম ওয়াসার ২৭ জন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ১৪ জন কর্মকর্তা বিশ্বব্যাংকের অর্থায়নে ‘ওয়াসার সক্ষমতা’ বাড়ানোর ‘প্রশিক্ষণে’ উগান্ডা যাবেন কেন? যে দেশে নিরাপদ পানি পাওয়া মানুষের হার বাংলাদেশের চেয়েও কম সেখান থেকে কি ‘প্রশিক্ষণ’ নেয়ার আছে? তবে আশার বিষয় এই নিয়ে খরচ খুব বেশি হয়নি-মাত্র পাঁচ কোটি টাকা।

 

‘পকেট মানি’ হিসেবে প্রত্যেকে পেয়েছেন মাত্র দুই লাখ টাকা করে। ১ হাজার ৮শ কোটি টাকার প্রকল্প-পাঁচ কোটি টাকায় কী আসে যায়? অবশ্য এই দুই দেশের মিল এক জায়গায় আছে-কেন এই মিল সেটা এই ঘটনায়ও বোঝা গেলো।
নির্বাচিত মন্তব্য : সৈকত পারভেজ- ট্রেইনিং করতে যাওয়া একজন লোক ফিডব্যাক দিছেন। উগান্ডায় রাস্তা খুড়ে কাজ করা হয় না, এটা তারা শিখেছেন। আর তাদের সেখানে যাওয়ার যৌক্তিকতা হলো :উগান্ডা পানি সাপ্লাইয়ে আমাদের থেকে এগিয়ে, পানি পাওয়ার হার আমাদের থেকে কম। ২. শেখ বাতেন- দেশে বাংলাদেশ নিয়া কথা বেশি কওন যায় না বলে রসিকতার ব্যপারটাও আছে। তুমি তো অনেক কথা বলে যাচ্ছ। এমন কয়েকজন হলেও একটা পরিস্থিতি/ট্রেন্ড তৈরি হতো। এক কোকিলের ডাকে কি বসন্ত আসে? ৩. আনিসুর রহমান- জনগণের দেশ হলে জবাব দিহিতা থাকতো। ওটা সংবিধানে ব্যবহৃত শব্দ বিশেষ বৈ আর কিছু না। এদেশের মৃত্যু ঘন্টা কখন কীভাবে ঘটবে সেটা যদিও এখন বলা যাচ্ছে না তবে সেই পথেই আগাচ্ছে এটা বলা যায়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়