শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৭ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে দেশি মদের কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব, ১২ হাজার লিটার মদ জব্দ

সুজন কৈরী : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দেশি মদের কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৪।কারখানা থেকে ১২ হাজার লিটার দেশি মদ জব্দ করা হয়। অভিযানকালে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

র‌্যাব-৪ জানায়, গোপন তথ্যে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকায় বালুর নদীর পাড়ে কাঁশবনের ভেতরে অবস্থিত ওই দেশি মদ উৎপাদন ও সংরক্ষনাগারে ব্যাটালিয়নটি অভিযান চালায়। রাত অনুমানিক ১০টায় ব্যাটালিয়নের সাদা পোশাকধারী একটি দল ওই কারখানায় পৌঁছার পর মাদক ভর্তি ট্রলার থেকে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। পরে র‌্যাব ধাওয়া করলে মাদক ব্যবসায়ীরা মাদক ভর্তি ট্রলারে করে পালিয়ে যান।

অভিযানকালে র‌্যাব সদস্যদের কাছে কোনো নৌযান না থাকায় তাৎক্ষণিকভাবে মাদক ব্যবসায়ীদের আটক করা সম্ভব হয়নি। এরপর র‌্যাব সদস্যরা কাঁশবনের ভেতরে দেশি মদ উৎপাদন ও সংরক্ষণাগারের সন্ধান পান। সেখানে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মাটির নিচে সু-কৌশলে রক্ষিত দেশি মদ ভর্তি ৬০টি ড্রামে প্রায় ১২ হাজার লিটার মদ জব্দ করেন তারা। যার আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ