শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৫ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় নৌযানে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃতদেহ উদ্ধার

শাহনাজ বেগম : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে ‘কনসেপশন’ নামের একটি কমার্শিয়াল ডাইভিং বোট ডুবে যাওয়ার আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজ ৩৪ জনের মধ্যে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে। ইয়ন

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ দ্বীপে স্থানীয় সময় দুপুর ৩টার দিকে ৭৫ ফুট দীর্ঘ ওই নৌকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্পেশাল ক্রাফট দিয়ে ৫জন ক্রুকে তৎক্ষনাৎ উদ্ধার করা হয় বলে এক বিবৃতিতে ইউএস কোস্ট গার্ড জানিয়েছে।

কোস্টগার্ডের ক্যাপ্টেন মনিকা রোচেস্টার সংবাদিকদের বলেছেন, উদ্ধার করা ক্রুরা ওই সময় জেগে ছিলেন এবং তারা পানিতে লাফিয়ে পড়েন। বাকি যাত্রীরা ডেকের উপর ঘুমিয়ে ছিলেন। ওই নৌকায় প্রায় ৩৯ জন মানুষ ছিলেন।

নিঁখোজদের সন্ধান ও নৌকার উদ্ধারকাজ চলছে। তবে নৌযানটির প্রায় ৫৪ ফুট পানিতে তলিয়ে গেছে এবং বাকিটা এখনও পানির উপর ভেসে আছে। ধারণা করা হচ্ছে গত শনিবার তিনদিনের নৌভ্রমণের উদ্দেশ্যে ছেড়ে যায় নৌযানটি। নৌযান কোম্পানির ওয়েব সাইটে দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার বিকেলে এটির ফিরে আসার কথা। তবে অগ্নিকান্ডের বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও তেমন কিছুই বলা হয়নি। সম্পদনা : রাশিদুল

  • সর্বশেষ