শিরোনাম
◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরশাদ বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ে, বললেন বাবলা

ইউসুফ বাচ্চু : জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, প্রয়াত নেতা পল্লীবন্ধু এরশাদ ছিলেন বাংলার উন্নয়নের রুপকার, গণতন্ত্রের মহানায়ক।

তিনি শুধু উন্নয়নের মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলেনি, শুক্রবার সরকারী ছুটি, জন্মাষ্টমীর সরকারী ছুটি, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ধর্মীয় কল্যান ট্রাস্ট গঠন, মসজিদ-মন্দিরের বিদ্যুতের বিল মওকুফ সর্বপরি রাষ্ট ধর্ম ইসলাম করে পল্লীবন্ধু এরশাদ এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাই বাংলাদেশে যতদিন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, ততদিন তিনি বেচেঁ থাকবেন বাংলার কোটি মানুষের হৃদয়ে। প্রয়াত জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে শুক্রবার রাজধানীর ৪০ নং ওয়ার্ডের স্বামীবাগে আয়োজিত এক দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আমির উদ্দীন আহমেদ ডালুর ব্যাক্তিগত উদ্যোগে ও তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে জাপার কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুজন দেসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা অংশ নেন।

  • সর্বশেষ