শিরোনাম
◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পত্তির সমান ভাগ পাবে অভিষেক-শ্বেতা দুজনই, বললেন অমিতাভ

মুসফিরাহ হাবীব: লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের প্রতিবাদ দীর্ঘদিনের। এবার সেই প্রতিবাদই জারি রেখে তিনি জানালেন, তার বিপুল সম্পত্তি ছেলে অভিষেক এবং মেয়ে শ্বেতাকে সমানভাগে ভাগ করে দেবেন।

ছবির পাশাপাশি নানা বিজ্ঞাপন, সরকারি প্রকল্পের হয়ে প্রচার এবং টেলিভিশনের শো সঞ্চালনার মতো নানা কাজ করেন অমিতাভ। সম্পত্তিও রয়েছে বিপুল। এ সম্পত্তিই ভাগ করা নিয়ে একথা বলেছেন বিগ বি।

সম্প্রতি বেটি বাঁচাও, বেটি পড়াও প্রচারে যোগ দিয়েছেন অমিতাভ। সেখানকারই এক অনুষ্ঠানে যোগ দিয়ে অমিতাভ বলেছেন, অভিষেক কোনও ভাবেই পুরো সম্পত্তির অধিকারী হবেন না। সমান ভাগ পাবেন তার মেয়ে শ্বেতাও।

ছেলে ও মেয়ের সঙ্গে অমিতাভের সম্পর্ক খুবই ভাল। ব্লগার অমিতাভের লেখায় নানা সময় উঠে আসে অভিষেক ও শ্বেতার কথা। তাদের কাজের কথা। ছেলেমেয়েরা তাকে কতটা গর্বিত করছে সেকথাও অকপটে স্বীকার করেন অমিতাভ।

  • সর্বশেষ