শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০৯:১৪ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অরুণ জেটলির অন্ত্যেষ্টিক্রিয়ায় বিজেপি এমপিসহ ১১ জনের মোবাইল চুরি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাহ-কর্মের সময় ক্ষমতাসীন বিজেপির এমপি বাবুল সুপ্রিয় ও পতঞ্জলির প্রবক্তা এসকে তিজারাওয়ালসহ ১১ জনের মোবাইল ফোন চুরি হয়েছে।

রোববার নিগম বোধঘাটে এই শবদাহ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাপক ভিড়ের সুযোগ নিয়ে চোরেরা তাদের মোবাইল হাতিয়ে নিয়েছে।-খবর এনডিটিভির

সোমবার টুইটারে এসকে তিজারাওয়াল বলেন, আরও ১০ জনের সঙ্গে তিনি নিজের মোবাইলটি খুইয়েছেন। সন্ধ্যার আগে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, যখন আমরা অরুণ জেটলিকে শ্রদ্ধা নিবেদনে ব্যস্ত ছিলাম, তখন যেই ফোনে অনুষ্ঠানের ছবি তুলছিলাম, সেটি চুরি হয়ে গেছে। শ্মশানঘাটকেও লোকজন ছাড় দিচ্ছে না, যা খুবই দুঃখের বিষয়। মানুষের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে তারা।

পুলিশ জানিয়েছে, তারা ফোন চুরির পাঁচটি অভিযোগ পেয়েছে এবং উদ্ধারের প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছে।

গত মাসে পশ্চিম দিল্লিতে আয়োজিত বিজেপি সাংসদ এবং সুফি গায়ক হংসরাজ হংসের এক শোভাযাত্রায় এই একই ঘটনা ঘটেছিল। এ ছাড়া গত সপ্তাহে মন্ডি হাউসের কাছে মহাধিবক্তার স্ত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায় চোরেরা।

  • সর্বশেষ