শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০৪:৩১ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাশুড়ি-বউমার সম্পর্ক কেমন, ছবি শেয়ার করে জানালেন রাজ চক্রবর্তী

মুসবা তিন্নি : কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'পরিণীতা'। পরিচালক রাজ চক্রবর্তীর এই সিনেমায় প্রিন্টেড ফ্রক, মাথায় বেনী বেঁধে একেবারে অন্যরকম লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিয়ের পর এক্কেবারে অন্যরকম লুকে এই সিনেমায় দেখা যাবে শুভশ্রীকে। যা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত রাজ-ঘরণী।  জি নিউজ বাংলা

'পরিণীতা' মুক্তির আগে ইতিমধ্যেই সিনেমার প্রমোশন নিয়ে ব্যস্ত টলিউডের এই প্রথম সারির নায়িকা। 'পরিণীতা'-র প্রমোশনের পাশাপাশি এবার নতুন বউ-এর সাজে দেখা গেলো শুভশ্রীকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেন নায়িকা নিজে। যেখানে তাঁকে লাল, সাদা শাড়িতে দেখা যাচ্ছে। সাদা-লাল শাড়ির সঙ্গে হাতে শাখা পলাও দেখা যাচ্ছে শুভশ্রীর। সেই সঙ্গে রয়েছে তাঁর কপালে টিপ এবং সিঁথিতে সিঁদুর। একেবারে ঘরোয়া লুকে নায়িকাকে দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।

শুভশ্রীর পাশাপাশি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাজ চক্রবর্তীও স্ত্রীর একটি ছবি শেয়ার করেন। যেখানে শুভশ্রীর সঙ্গে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তীর মা-কেও। মায়ের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক যে এক্কেবারে মা-মেয়ের মতো, তা এই ছবি থেকেই স্পষ্ট করে দেন রাজ চক্রবর্তী। সম্পাদনা : রাশিদ/মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়