শিরোনাম
◈ এনসিটি ইজারায় বিনাপুঁজিতে লাভের পথে ডিপি ওয়ার্ল্ড ◈ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যু, পেছনে যেসব কারণ ◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াটলিং-গ্র্যান্ডহোম জুটিতে বড় লিড পাচ্ছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ওপেনার টম ল্যাথামের সেঞ্চুরিতে দারুণ শুরু পেয়েছিলো কিউইরা। শ্রীলঙ্কার চেয়ে ৪০ রানে পিছিয়ে তৃতীয়দিন শেষ করেছিলো নিউজিল্যান্ড। চতুর্থদিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান। ফলে শ্রীলঙ্কার চেয়ে ১৩৮ রানে এগিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

কিউইদের হয়ে ওয়াটলিং ৮১ এবং গ্র্যান্ডহোম ৮৩ রানে অপরাজিত আছেন। ল্যাথাম ১৫৪ রানে সাজঘরে ফিরলে চতুর্থ দিনে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর বাকি দিনটা দেখে শুনে পার করেছেন ওয়াটলিং এবং কলিন ডি গ্র্যান্ডহোম।

থিতু হয়েও নিজেদের ইনিংস বড় করতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়ামসন ও রস টেইলর। লম্বা সময় ক্রিজে কাটালেও মানিয়ে নিতে পারেননি হেনরি নিকোলস। আগের দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। রানের খাতা খুলতে পারেননি ওপেনার জিত রাভাল। তৃতীয় দিনের বাকি সময়টা দেখেশুনে পাড়ি দিয়েছিলেন ওয়াটলিং এবং ল্যাথাম।

শ্রীলঙ্কার হয়ে দিলরুয়ান পেরেরা একাই নিয়েছেন ৩ উইকেট। লাহিরু কুমারা এবং লাসিথ এম্বেলদুনিয়া একটি করে উইকেট পেয়েছেন। নিজেদের প্রথম ইনিংসে ২৪৪ রান করে অল আউট হয় শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯০.২ ওভারে ২৪৪ (ডি সিলভা ১০৯, বোল্ট ৩/৭৫, সাউদি ৪/৬৩)।

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১১০ ওভারে ৩৮২/৫ (ল্যাথাম ১১১, উইলিয়ামসন ২০, ওয়াটলিং ৮১*, গ্র্যান্ডহোম ৮৩*; দিলরুয়ান ৩/১১৪, কুমারা ১/৯৮)

  • সর্বশেষ